ক্রীড়া ডেস্ক

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস, তেত্রিশতম ওভারের দ্বিতীয় বলের আগে ব্যাটিংয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের দিকে বল ছুঁড়ে মারেন সাকিব আল হাসান। যেটা মুহুর্তেই হয় ভাইরাল। সেই ঘটনায় সাকিবের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে ম্যাচ ফি’র দশ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সেই সাথে নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
মূলত বোলারদের মনোযোগে ব্যাঘাত ঘটাতে বোলার বল করার আগেই রিজওয়ান স্টাম্প ছেড়ে দেন কিংবা অন্যদিকে তাকানোর ভঙ্গিতে ডেড বল করান। আগের ইনিংসেও সাকিবের বলে এমনটা করেছিলেন রিজওয়ান। দ্বিতীয় ইনিংসেও সাকিব বল করতে এলে ফাইন লেগের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করছিলেন রিজওয়ান। মেজাজ ধরে রাখতে না পেরে সাকিব বল ছুঁড়ে দেন রিজওয়ানের মাথার ওপর দিয়ে উইকেটকিপার লিটনের কাছে।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২ ধারার ৯ উপধারায় এমন শাস্তির মুখে পড়লেন সাকিব৷ শুধু সাকিবই নয়। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই মুখোমুখি হয়েছে জরিমানার। তবে সেটা স্লো ওভার রেটের কারণে। নির্ধারিত সময় থেকে ছয় ওভার পিছিয়ে থাকায় ছয় পয়েন্টে কাটা হয়েছে পাকিস্তানের। তিন ওভার দেরী করায় বাংলাদেশের কাটা হয়েছে তিন পয়েন্ট।
পাকিস্তানকে জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ৩০ শতাংশ। অন্যদিকে শান্তদের ক্ষেত্রে সেটা ম্যাচ ফি'র ১৫ পার্সেন্ট। দুই অধিনায়ক নাজমুল শান্ত এবং শান মাসুদ অভিযোগ মেনে নেওয়ায় প্রয়োজন পড়েনি আনুষ্ঠানিক শুনানির। সাকিবও ওই দুই জনের পথেই হেঁটেছেন।

যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যবর্জ্য ল্যান্ডফিলে না পাঠিয়ে বিকল্প ব্যবস্থায় নেওয়া হলে সংশ্লিষ্ট জলবায়ু প্রভাব ৮৯ থেকে ৯৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমে শৈবাল বৃদ্ধির মতো ‘ইউট্রোফিকেশন’ সমস্যাও কমানো সম্ভব।
১০ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
১১ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১২ ঘণ্টা আগে