সুখবর দিলেন মুস্তাফিজ

ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলছেন না মুস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন। এবার দিলেন সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন টাইগার এই পেসার।

আজ (বুধবার) ফেসবুক পেজে এক পোস্টে নিজেই জানালেন সুখবরটা। টাইগার এই পেসার লিখেছেন, আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’

২০১৯ সালের ২৩ মার্চ নিজ জেলা সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মুস্তাফিজুর রহমান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১২ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৪ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৪ ঘণ্টা আগে