১০৪ রানে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কায় ‘এ’ দলের মোড়কে চলছে বাংলাদেশের নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। প্রথম ম্যাচে ৭ উইকেটে স্বাগতিকদের হারানোর পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ১০৪ রানের বিশাল জয় পেয়েছে রাবেয়া খানের দল।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আনুষ্ঠানিকভাবে এটি ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কায় খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা আলম ও শামীমা সুলতানারাও।

আজ শুক্রবার কলম্বোর পি সারা ওভালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দলল। সাথি রানীর ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় তারা। তারপর ৬০ রানেই স্বাগতিক মেয়েদের গুটিয়ে দিয়েছে লাল-সবুজ দল। রাবেয়া বল হাতে সেরা পারফর্ম করেন।

ব্যক্তিগত ৯ রানে বাংলাদেশি ওপেনার দিলারা আক্তার সাজঘরে ফিরলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটিতে শক্ত ভিত গড়েন সাথি ও সুবহানা মুস্তারি।

দুজনই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ৪০ বলে ৫০ রান করেন সাথি ও সুবহানার ব্যাট থেকে এসেছে ৩৯ বলে ৩৯ রান। এদিন নিগার খেলেন ২৪ বলে ৩৪ রানের ইনিংস। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেছেন মাল্কি মাদারা।

১৬৫ রানের বড় টার্গেটে নেমে বিপর্যস্ত স্বাগতিক শ্রীলঙ্কা ‘এ’ দল। দুই অঙ্কের ঘরে গেছেন কেবল দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮)। বাকি ব্যাটাররা ১৬.৪ ওভারেই গুটিয়ে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা সাফল্য অধিনায়ক রাবেয়ার। ২.৪ ওভারে মাত্র ৪ রান খরচায় চারটি উইকেট নেন তিনি। এ ছাড়া দুটি করে উইকেট গেছে সুলতানা ও ফাহিমা খাতুনের পকেটে।

দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ তে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা। আগামী ১৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান ও ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রোমে ২৮ ঘণ্টা ধরে আটকে বিমানের ফ্লাইট, চরম ভোগান্তিতে যাত্রীরা

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।

৫ ঘণ্টা আগে

‘হাসিনা কার্ড’ ও ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ একসঙ্গে চলে না— ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৭ ঘণ্টা আগে

চেয়ারটি হারালেও তিনি কিন্তু হারেননি

আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।

৯ ঘণ্টা আগে

তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতনের তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

১০ ঘণ্টা আগে