১১৯ রান করেও পাকিস্তানকে ৬ রানে হারাল ভারত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুন ২০২৪, ১০: ০১

ভারতের বিপক্ষে ১২০ বলে ১২০ রান তাড়া করেও জিততে পারেনি পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে নিশ্চিত জয়ের ম্যাচে হেরে যায় পাকিস্তান। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৬ রানে হেরে যায় বাবর আজমরা।

ভারতের বিপক্ষে এই পরাজয়ে খাদের কিনারায় চলে গেল ২০০৯ সালের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় পাকিস্তান।

টানা দুই ম্যাচে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পাকিস্তান ক্রিকেট দল। নিজেদের পরের দুই ম্যাচে কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেলেও রান রেটে এগিয়ে থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরের দুই ম্যাচে পরাজয়ের জন্য দোয়া করতে হবে বাবর আজমদের।

যুক্তরাষ্ট্র চলতি আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। এরপর হারায় বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। পরের দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ভারত ও আয়ারল্যান্ড। এই দুই ম্যাচের কোনো একটিতে যুক্তরাষ্ট্র জয় পেলে, আর ভারত যদি নিজেদের পরের দুই ম্যাচের কোনো একটিতে জয় পায় তাহলে পাকিস্তানের বিদায় বলতে গেলে আজই নিশ্চিত হয়ে গেল।

তবে ভারত এবং যুক্তরাষ্ট্র যদি পরের দুই খেলায় হেরে যায় এবং পাকিস্তান নিজেদের পরের দুই খেলায় জয় পায়; সেক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪ করে হবে। তখন রান রেটে যারা এগিয়ে থাকবে তারা চলে যাবে সুপার এইটে।

রোববার ভারতের বিপক্ষে সহজ টার্গেট তাড়া করতে নেমে ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করে জয়ের পথেই ছিল পাকিস্তান। এরপর ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় কোনো জুটি গড়ে ওঠেনি। ব্যক্তিগতভাবে বড় কোনো ইনিংস খেলতে পারেননি পাকিস্তানের কোনো ব্যাটসম্যান। যে কারণে পরাজয় মেনে নিতে হয় পাকিস্তানকে।

অধিনায়ক বাবর আজম আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ৩৩ বলে ৩১ রানের জুটি গড়ে ফেরেন উসমান খান। তিনি বাবরের মতো ১৩ রান করে ফেরেন।

৫৭ রানে ২ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেই ছক্কার পর চার হাঁকান ফখর জামান। তিনি নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি। উইকেটের পেছনে ক্যাচ তুলে ফেরার আগে ৮ বলে এক চার আর এক ছক্কায় করেন ১৩ রান। ফখর জামানের বিদায়ে ৭৩ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান।

এরপর শাদাব খান, ইফতেখার আহমেদ ও ইমাদ ওয়াসিমরা দায়িত্বশীল ইনিংস খেলতে পারেনি। তাদের ব্যর্থতায় ম্যাচ হেরে যায় পাকিস্তান। ভারতের জয়ে ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন জসপ্রিত বুমরাহ।

এর আগে পাকিস্তানের পেস বোলিং আক্রমণে কুপোকাত ভারতীয় ক্রিকেট দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে ১৯ ওভারে ১১৯ রানেই অলআউট ভারত। রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান।

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে একদফা বৃষ্টি হয় নিইইয়র্কে। বৃষ্টির কারণে দেড়িতে টস হয়। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর। খেলা শুরু হওয়ার পর এক ওভার মাঠে গড়াতেই ফের বৃষ্টির বাগড়া।

বৃষ্টির পর খেলা শুরু হলে ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিনি নাসিম শাহর বলে উসমান খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ে ১.৩ ওভারে ১২ রানে প্রথম উইকেট হারায় ভারত।

২.৪ ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে হারিস রউফের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তার বিদায়ে ১৯ রানে ২ উইকেট হারায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৭ সালের চ্যাম্পিয়নরা।

১৯ রানে সাবেক এবং বর্তমান এই দুই অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

তৃতীয় উইকেটে অক্ষর প্যাটেলের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান ঋষভ পন্থ। দলীয় ৫৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল। তার আগে ১৮ বলে করেন ২০ রান তিনি। এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে ২২ বলে ৩১ রানের জুটি গড়েন ঋষভ পন্থ। ১১.২ ওভারে ৮৯ রানে হারিস রউফের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সূর্যকুমার যাদব।

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে উইকেটের এক প্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাান ঋষভ পন্থ। তিনি একাধিক ক্যাচ তুলেও পাকিস্তানের ফিল্ডারদের কল্যাণে তিনবার লাইফ পান। তার ব্যাটেই এগিয়ে যাচ্ছিল ভারত।

১৪ ওভারের খেলা শেষে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৬ রান। এরপর মাত্র ২৩ রানে ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১১৯ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে ৩১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪২ রান করেন ঋষভ পন্থ।

পাকিস্তানের হয়ে ৩ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন হারিস রউফ। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ। ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন মোহাম্মদ আমির।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরুর প্রস্তাব, ক্লাস শুরু ১২ নভেম্বর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।

১ দিন আগে

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১ দিন আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে