ডেস্ক, রাজনীতি ডটকম

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে টাইগাররা। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে নাজমুল হাসান শান্তর দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরে লজ্জার এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের সেঞ্চুরি করেছে বাংলাদেশ। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। ১৬৮ ম্যাচ খেলে ১০০ ম্যাচেই হারের মুখ দেখেছে শান্ত-সাকিবরা। জয় পেয়েছে ৬৪ ম্যাচে। বাকী ৪ ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা ১৯২ ম্যাচ খেলে ৮০ জয়ের বিপরীতে ৯৯টি ম্যাচে হেরেছে। হারের দিক থেকে তালিকায় তিনে আছে শ্রীলঙ্কা। তাদের পরাজয় ৯৮টি ম্যাচে। এ ছাড়া জিম্বাবুয়ে হেরেছে ৯৫টি ম্যাচে।

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
৮ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
৯ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১৯ ঘণ্টা আগে
সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।
২০ ঘণ্টা আগে