ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে। যেখানে খেলা হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিন ভেন্যুতেই। চট্টগ্রাম পর্ব শেষে দুই দিনের বিরতি দিয়ে বিপিএল আবারো ফিরছে ঢাকায়।
ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তার পরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। অন্যদিকে ঘরের মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা। চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ হয়েছে ১২ টি।
এই পর্ব শেষে ৮ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। তারা মোট ম্যাচ খেলেছে ৯টি। যেখানে একমাত্র রাজশাহীর বিপক্ষে হেরেছে তারা। ৮ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ফরচুন বরিশাল। তাদের দুই হারের দুটিই রংপুরের বিপক্ষে।
তিন নম্বরে আছে চিটাগাং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ের বিপরীতে চার হার তাদের। মোট ১০ পয়েন্ট তাদের নামের পাশে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে চারে আছে খুলনা টাইগার্স।
১০ ম্যাচ খেলে রাজশাহীর হার ৬টি। ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। টেবিলের ছয়ে ও সাতে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট। ১০ ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঢাকার। আর তলানিতে থাকা সিলেটের সংগ্রহ ৪ পয়েন্ট।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের প্রসঙ্গ তুলে এসব মন্তব্য করে এইচআরডব্লিউ।
২০ ঘণ্টা আগে
গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
২১ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১ দিন আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১ দিন আগে