আইপিএল ফাইনাল: আজ মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএলের গ্র্যান্ড ফিনালে আজ তৃতীয় শিরোপা জেতার লক্ষ্যে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে হায়দ্রাবাদকে দুইবার হারিয়েছে কলকাতা। রোববার চেন্নাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা।

কলকাতা নাইট রাইডার্সের দুই শিরোপা জয়ের সাথেই জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০১২ আর ১৪ শাহরুখের দলের অন্যতম কাণ্ডারি ছিলেন সাকিব আল হাসান। কেকেআরের ডেরায় সুনীল নারাইনের উত্থান। শুনতে অবাক হলেও সত্য দলটাকে এক সুতোয় গেঁথেছেন শাহরুখ খান। আসরজুড়ে দ্যুতি ছড়াতে না পারলেও প্রথম কোয়ালিফায়ারে সবচেয়ে দামি তারকা মিচেল স্টার্কের বাজিমাত। শাহরুখের অনুপ্রেরণাতেই স্টার্ক তৈরি করেছিলেন উৎসবের রাত।

কলকাতা নাইট রাইডার্সের মাথাব্যথার নাম ট্রাভিষেক। অর্থাৎ ট্রাভিস হেড আর অভিষেক। কেকেআর দ্রুত তুলে নিতে চাইবে দুই ওপেনারের উইকেট। প্রথম কোয়ালিফায়ারে সফল হয়েছিল কলকাতার পরিকল্পনা। এবার কী করবে স্টার্করা?

ব্যাটিং পাওয়ার প্লেকেই টার্গেট করবে কলকাতা। সুনীল নারাইনের সাথে জুটি বাঁধবেন আফগান তারকা রহমানউল্লা। ফাইনালে প্রথম ছয় ওভারে নাইট রাইডার্স দ্রুত ঘুরাতে চাইবে রানের চাকা।

সুপার সানডেতে আইপিএলের ১৭তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে হায়দ্রাবাদ ও কলকাতা। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো দুই ফাইনালিস্ট দলে থাকা খেলোয়াড়দের কারও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হয়নি জায়গা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

৭ ঘণ্টা আগে

জাতীয় প্রেস ক্লাবে জমকালো কাওয়ালী সন্ধ্যা

অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।

১৭ ঘণ্টা আগে

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু

সামিট জানিয়েছে, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে টার্মিনালের পূর্ণ সক্ষমতা অনুযায়ী প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষে কাজ চলছে।

১৮ ঘণ্টা আগে

চট্টগ্রাম বন্দরের জলসীমায় ২ জাহাজের সংঘর্ষ

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সি স্পাইকের সব কার্গো ট্যাংক অক্ষত আছে। কোনো ট্যাংকে পানি ঢোকেনি। জাহাজ থেকে তেল নিঃসরণের ঘটনাও ঘটেনি। তবে সংঘর্ষে জাহাজটির ইঞ্জিনকক্ষের বাঁ পাশের পেছনের দিকে প্রায় এক বর্গমিটার ফাটল সৃষ্টি হয়েছে। ওই ফাটল দিয়ে পানি ঢোকার পর জাহাজটিতে সাময়িক বিদ্যুৎ-বিপর্যয় ঘটে।

১৮ ঘণ্টা আগে