সবাইকে সাকিবের পাশে থাকার আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৫: ৫৫

মিরপুর টেস্টের আগে সাকিব আল হাসান ছিলেন কেন্দ্রবিন্দুতে। তিনি খেলবেন কি না- এ নিয়ে বিভিন্ন নাটকীয়তার পর শেষ অবধি দেশেই আসতে পারেননি তিনি।

তাকে দেশে আসতে না দেওয়া নিয়ে মিছিল, মারামারি অবধি হয়েছে।

এরপর মাঠের ক্রিকেটে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। এই টেস্ট খেলেই অবসরে যাওয়ার কথা ছিল সাকিবের। ম্যাচশেষের সংবাদ সম্মেলনেও তাই চলে এলেন তিনি। সাকিবকে মিস করেছেন? প্রশ্নটা ছিল দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা তো আমরা সবাই জানি। তিনি কী কারণে আসতে পারেননি বা খেলতে পারেননি, এটা আমার মনে হয় না কারও কাছে অজানা। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশের হয়ে তিনি অনেক অর্জন করেছেন। অস্বীকার করতে পারব না। যেহেতু একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয়, সবাই তার পাশে থাকা উচিৎ। ’

সাকিব প্রায়ই দলের জন্য ত্রাতা হয়েছেন তিন ফরম্যাটে। তার বিকল্প পাওয়া যে সহজ হবে না, এ নিয়েও বিভিন্ন সময়ে অনেকে কথা বলেছেন। মিরপুর টেস্টের আগে ব্যাটিংয়ে মিরাজ আরেকটু ভালো করলে অভাব কিছুটা কমতে পারে, এমন বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর টেস্টে সেটি করেও দেখিয়েছেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়ে পিছিয়ে পড়েছিল ২০২ রানে। ১১২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর একটা সময় ভর করেছিল ইনিংস হারের শঙ্কাও। তখন ৯৭ রানের ইনিংস খেলেন মিরাজ। ব্যাটিংয়ে কি সাকিবের অভাব পূরণ করতে পারবেন?

মিরাজ বলেন, ‘সবাই সবসময় একটা কথা বলে যে, সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। একটা জিনিস দেখেন, সাকিব ভাই কিন্তু অনেক বড় অর্জন করেছেন বাংলাদেশের হয়ে। প্রায় ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি একজন কিংবদন্তি ক্রিকেটার। আর আমারটা যদি দেখেন, ধারাবাহিক রান করা শুরু করেছি মাত্র এক-দুই বছর। ’

‘সাকিব ভাই শুরু থেকেই রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমি আমার জায়গায়। একজন ক্রিকেটারকে আরেকজনের সঙ্গে তুলনা না করাই শ্রেয় আমার মনে হয়। আমরা সবাই জানি, সাকিব ভাইয়ের অর্জন কত। আর আমি যেখানে ব্যাটিং করি... ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপ-অর্ডারে (ওপরের দিকে) ব্যাটিং করেছেন। তো এটা একটা বাধা। আমার যখন সময় আসবে, অবশ্যই আমি চেষ্টা করব দলের প্রয়োজনে ভালো করতে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৩ ঘণ্টা আগে

দেশের পোলট্রিতে অ্যান্টিমাইক্রোবিয়াল আন্তর্জাতিক মানের চেয়ে বেশি— জানাল লন্ডনে গবেষণা

অ্যান্টিমাইক্রোবিয়াল মূলত এক ধরনের অণুজীবনাশক। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকসহ নানা ধরনের পরজীবীদের চিকিৎসায় ওষুধ হিসেবে এটি ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিপ্যারাসাইটিক বহুল ব্যবহৃত অ্যান্টিমাইক্রোবিয়ালের উদাহরণ।

১৫ ঘণ্টা আগে

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে ব্যবহারের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১৯ ঘণ্টা আগে

তথ্যচিত্রে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই শহিদ আবু সাঈদ ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে

২০ ঘণ্টা আগে