ডেস্ক, রাজনীতি ডটকম

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র। আর দ্বিতীয়টিতে প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। এক বিবৃতিতে এই ম্যাচগুলোর সূচি জানিয়েছে আইসিসি।
২৭ মে থেকে শুরু হবে প্রস্তুতি ম্যাচের পর্ব। সেদিনই হবে একসঙ্গে তিনটি ম্যাচ। বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ২৮ মে। সেদিন ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবেন নাজমুল শান্তরা। এরপর ভারতের বিপক্ষে ১ জুন মুখোমুখি হবে লাল-সবুজের দল। এই ম্যাচটি নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা। তবে সূচিতে পরে জানাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইসিসি। এর আগে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও সেই ম্যাচে ৫ রানে হারতে হয় শান্তদের।
আগামী ২ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৬ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১৮ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১৮ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে