৩ অক্টোবর শুরু নারী টি২০ বিশ্বকাপ

ডেস্ক, রাজনীতি ডটকম

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের টুর্নামেন্টের আয়োজক দেশ বাংলাদেশ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের ট্রফিও উন্মোচন করেছে।

এরপরেই জানা গেল, টাইগ্রেসদের এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৩ অক্টোবর। বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের বিশ্বকাপের আসর।

১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুটি দল আসবে বাছাইপর্ব খেলে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাবে বাছাইপর্ব উতরে আসা একটিকে।

এদিকে ছয়বারের রেকর্ড চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাছাইপর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষরা হলো, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

১৯ দিনের এই আসরে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশসহ ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ‘এ’ গ্রুপের ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০ অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের।

গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে পরের রাউন্ডে। প্রথম সেমিফাইনাল হবে ১৭ অক্টোবর সিলেটে। আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর ঢাকায়।

গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর বাছাইপর্ব উতরে আসা দ্বিতীয় দলের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ৫ অক্টোবর। ৯ অক্টোবর তৃতীয় ম্যাচটি বাংলাদেশ খেলবে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ অক্টোবর গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে সরকারি চাকুরেদের পে স্কেল

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পে স্কেল সরকারের বিবেচনায় রয়েছে এবং এটি বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, “এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যেকোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে।”

৩ ঘণ্টা আগে

২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত-শাস্তিমূলক প্রক্রিয়া বন্ধের দাবি

সম্প্রতি একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ’। সংগঠনটি এ ধরনের পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক, প্রতিহিংসামূলক

৩ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর ভারত সফরের ‘অনুকূল পরিবেশ নেই’, বলছে সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ চলছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ায় পরিবেশ নষ্ট হয়েছে

৫ ঘণ্টা আগে

নোয়াখালীতে ৩ বন্ধু হত্যাকাণ্ড: ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মামলাটি তদন্ত শেষে আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী ৩ আসামিকে মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন এবং ২ জনকে খালাস প্রদান করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

৬ ঘণ্টা আগে