প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মঙ্গলাবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি যুক্তরাষ্ট্র সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সম্প্রচার করবে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫মে।
সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১-এ হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়ে গেছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ফর্মহীন। হাঁটুর চোট থেকে সেরে উঠছেন সৌম্য সরকার।
সাকিব আল হাসান প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন। তার ছন্দ ফিরে পেতে সময় লাগতে পারে। বাংলাদেশের ব্যাটিংয়ের অনেকটাই এখন নির্ভর করছে তাওহিদ হৃদয় আর অভিজ্ঞ মাহমুদউল্লাহর ওপর। তবে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের আগে ফর্মে ফেরার সুযোগ রয়েছে শান্ত, লিটন, সৌম্যর।

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১২ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।
১৩ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
১৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে 'আলী আলী মওলা আলী', 'পর্দা হ্যায় পর্দা', 'আমার দেহ মন বলে নবী নবী', 'ইশ্কে নবী দিল মে পয়দা করো', 'দমাদম মাস্ত কালান্দর' ও 'খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা'-সহ জনপ্রিয় বেশ কিছু উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করা হয়।
১ দিন আগে