বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২০: ৪৯
ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা। ছবি: সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটি দুঃখজনক জানিয়ে সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। হামলা ও ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক। এ ছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি/ সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেশটির সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সোমবার আগারতলার হিন্দু সংঘর্ষ সমিতি বিক্ষোভ ডাকে। পরে এ বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে এবং সেই পতাকা ছিঁড়ে ফেলে। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারকে যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন, সেট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সঠিক পদক্ষেপ নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান নিয়ে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, উনি (মমতা) কেন এমন বক্তব্য দিয়েছেন, আমি বুঝতে পারছি না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এ পদক্ষেপ সঠিক নয় বলে মনে করেন উপদেষ্টা। এ ছাড়া রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দিয়ে থাকেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির এ খবর জানিয়েছে, আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আবেদন জানান।

এদিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনায় দিল্লিকে তদন্তের আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছে ঢাকা। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। সহকারী হাইকমিশনের সব সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে আরো বলা হয়, কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা আয়োজক সরকারের দায়িত্ব। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ঘটনাটি মোকাবেলা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে ঢাকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বাড়ল এলপিজির দাম

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

১৪ ঘণ্টা আগে

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

১৬ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

১৬ ঘণ্টা আগে