কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। তাই আমি বলে যেতে চাই- কুমিল্লা বিভাগ হলে কুমিল্লা নামেই বিভাগ হবে।
শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমাদের দেশের কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি বলব শেখ হাসিনার চেয়ে বেশি কারোর উপর এত বেশি আশীর্বাদ ছিল না। তারপরও সে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাই কারোর আশীর্বাদের আশায় না থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করুন।
তিনি বলেন, বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাকে কাজ করতে হবে। প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি এই সরকার সফল হবে।
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারপাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার
এ সময় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী শাহ্ জুন্নুন বসরি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তৌফিক আহম্মেদ মীর, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল নূরুল মোমেন খাঁন, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর আ ন ম ইলিয়াছ, সাবেক আমীর মনসুর মিয়া, উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মুফতি সাদেকুল ইসলাম, উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মজিবুল ইসলাম, ব্যারিস্টার নাছির আলম, জাহের মুন্সী, মনিরুল হক জজ, মিনহাজুল ইসলাম, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ হক, কামরুল হাছান, সমন্বয়ক তরিকুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২ আগস্ট) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।
১৯ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন
১৯ ঘণ্টা আগে