ঢাবিতে শেখ পরিবারের নামে থাকা ৫ স্থাপনার নাম পরিবর্তনের দাবি ডাকসুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নামকরণ ইস্যুতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা।

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে উপাচার্যের কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ করেন ডাকসুর নেতারা।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমরা দুটি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হলো—ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত সব বিশ্ববিদ্যালয় স্থাপনার নাম অবিলম্বে পরিবর্তন করা। ক্যাম্পাসে এমন পাঁচটি স্থাপনা রয়েছে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের মতামত ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান হলের নাম 'শহীদ ওসমান হাদি হল' করার প্রস্তাবটি এসেছে শিক্ষার্থীদের কাছ থেকেই, যারা আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া আমাদের জুলাইয়ের সহযোদ্ধাকে স্বীকৃতি দিতে চেয়েছেন। একইভাবে শিক্ষার্থীরা 'ফজিলাতুন্নেছা মুজিব হলের' নাম 'বীরপ্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল' করার প্রস্তাব দিয়েছে।

সাদিক কায়েম বলেন, এ দুই হলের বিষয়ে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেবে।

এছাড়া শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং সুলতানা কামাল হোস্টেলের নাম পরিবর্তনের দাবি জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মানুষ আজ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর

৭ ঘণ্টা আগে

যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় ড. ইউনূস

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় উঠেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

৮ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ড সর্বজনীন করা হবে: প্রতিমন্ত্রী পুতুল

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যামিলি কার্ড প্রথম ধাপে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত বয়োজ্যেষ্ঠ নারীদের জন্য চালু করা হবে। পরবর্তীতে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকেও অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম সর্বজনীন করা হবে।

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ৪ দেশে বিমানের সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

৮ ঘণ্টা আগে