প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতা নিয়ে ইসির পরিপত্র

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা নির্ধারণ করে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এই পরিপত্রটি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

পরিপত্রে জানানো হয়, সংবিধানের ৬৬(১)(২) অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতা বিচার করা হবে। এছাড়া সংবিধানের ১৫২ অনুচ্ছেদে বর্ণিত ‘প্রজাতন্ত্রের কর্ম’ ও ‘সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ’ এর ব্যাখ্যাও এতে স্পষ্ট করা হয়েছে।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, নিচের শর্তগুলোর যেকোনো একটিতে পড়লে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ বা কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের আগে পরিশোধে ব্যর্থ হলে (তবে ক্ষুদ্র কৃষি ঋণ এর আওতামুক্ত থাকবে)। সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধে ব্যর্থ হলে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর অধীনে যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (Formal Charge) দাখিল করা হয়েছে, তারা প্রার্থী হতে পারবেন না।

আরপিও অনুযায়ী, প্রত্যেক প্রার্থীর মনোনয়নপত্রের সাথে একটি স্বাক্ষর করা হলফনামা এবং সর্বশেষ কর বছরের আয়কর রিটার্নের কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মার্চ, আপিল দায়ের ৬-১০ মার্চ, আপিল নিষ্পত্তি ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ ১৫ মার্চ এবং ভোটগ্রহণ ৯ এপ্রিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিশ্বব্যাংকের ঋণে ৯ লাখ যুবকে স্বাবলম্বী করার পথ দেখাবে ৪ এনজিও

বিশ্বব্যাংকের ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন ‘ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট’ (আর্ন) প্রকল্পের মাধ্যমে দেশের নয় লাখ যুব-যুব নারীকে কর্মমুখী প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

৯ ঘণ্টা আগে

ট্রাইব্যুনালে নানক-তাপসদের সর্বোচ্চ শাস্তি চাইলেন শহিদ ফাইয়াজের বাবা

সাক্ষ্য দিতে গিয়ে ছেলে হত্যার বর্ণনা দেওয়ার কান্নায় ভেঙে পড়েন শহিদুল ইসলাম। মামলার আসামি সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ তার একমাত্র ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

১০ ঘণ্টা আগে

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রায় ১৩৭ কোটি টাকার (১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার) সহায়তা দেওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

১১ ঘণ্টা আগে

১ মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট দীর্ঘ ২৯ দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে ৯টার দিকে ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

১১ ঘণ্টা আগে