বাসসের মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অভিযোগ তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের তথ্যও মন্ত্রণালয় দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এবং তথ্য অধিদপ্তরের মহাপরিচালককে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবকে এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বাসস এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটিকে অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। কমিটিকে তদন্ত শেষ করে শেষে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।

২ ঘণ্টা আগে

সংরক্ষিত নারী আসনে তফসিল বুধবার

এর আগের দিন ইসি সচিব আখতার আহমেদ বলেন, সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল আগামী তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে।

২ ঘণ্টা আগে

সংসদে একাধিক বিল পাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, এ আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞায় গুম (বাধ্যতামূলক নিখোঁজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, গুমের বিচার করতে সরকার বদ্ধপরিকর এবং এ আইন তার প্রতিফলন।

২ ঘণ্টা আগে

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ

এর আগে ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও বাসসে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

৩ ঘণ্টা আগে