প্রতিবেদক, রাজনীতি ডটকম

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপির তো কোনো ব্যাংক নেই। বাংলাদেশের মানুষ জানে কাদের ব্যাংক আছে। যাদের নিজস্ব ব্যাংক আছে, তাদের দলের সদস্যদের তো ঋণ খেলাপি হওয়ার সুযোগ নেই। কারণ তারা তাদের পছন্দের লোককে চেয়ারম্যান-এমডি বানান, নিজেদের সুবিধামতো নিয়োগ দেন। এই সুযোগ বা সুবিধা তো বিএনপির নেই।’
তিনি আরও বলেন, ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনশিপ একটি পেশাদার বিষয়। কিন্তু বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সব ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
সংসদে দেওয়া ভাষণে ঋণ খেলাপি ও ঋণ পুনঃতফসিলীকরণকে ব্যবসা ও ব্যাংকিং খাতের একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ব্যবসায়ীদের ওপর যে পরিকল্পিত বাধা সৃষ্টি করা হয়েছিল, তারই ফলস্বরূপ অনেকে আজ ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন।
আমির খসরু বলেন, ‘যাদের আজ খেলাপি বলা হচ্ছে, তাদের অনেকে দীর্ঘ সময় বাড়িতে থাকতে পারেননি, পালিয়ে বেড়িয়েছেন। অনেকে বছরের পর বছর জেলের মধ্যে ছিলেন। এখন জেলে বসে ব্যাংকের ঋণ পরিশোধ করা কি এতই সহজ ব্যাপার?’
অর্থমন্ত্রী বলেন, ‘ঋণ খেলাপি বা পুনঃতফসিলীকরণ— এটি বিএনপি আবিষ্কার করেনি। যতদিন ধরে বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা আছে, ততদিন ধরে এই প্রক্রিয়া আছে এবং ভবিষ্যতেও থাকবে। করোনার সময় বা বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে বিশ্বব্যাপী ঋণ পুনঃতফসিল করা হয়। এটি একটি স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস।’
বিগত সরকারের আমলে বিএনপির ব্যবসায়ীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারেননি। তাদেরকে ব্যাংকের স্যাংশন করা লোন পর্যন্ত দেওয়া হয়নি। ঋণের সময়সীমা শেষ হলেও তা এক্সটেনশন করা হয়নি। এমনকি তাদের ব্যবসা প্রতিষ্ঠানের গ্যাস এবং বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়ে বিরোধী দলের নেতিবাচক মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাংবিধানিক গণতন্ত্রে বিশ্বাস করলে এই প্রতিষ্ঠানের প্রতি সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব।
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, “একজন সদস্য (নাহিদ ইসলাম) প্রেসিডেন্টকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। প্রেসিডেন্টের প্রতি আমার ব্যক্তিগত কোনো ভালোবাসা আছে কি না সেটা বড় কথা নয়, কিন্তু ‘প্রেসিডেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, নট এ পারসন’। ওই যে নাহিদ সাহেব শপথ নিয়েছিলেন না প্রেসিডেন্টের কাছ থেকে? শপথ যখন নিয়েছিলেন, তখন তো প্রেসিডেন্টের কাছেই নিয়েছিলেন। তাহলে কেন নিয়েছিলেন?”
মন্ত্রী বলেন, ‘আপনারা শপথ নিয়ে মন্ত্রী (উপদেষ্টা) হয়েছিলেন, আমি তখন আপনাদের কৃতিত্ব দিয়েছিলাম। কারণ আপনারা তখন ব্যক্তি নয়, বরং রাষ্ট্রপতির প্রতিষ্ঠানকে সম্মান জানিয়েছিলেন। কিন্তু এখন আপনি মন্ত্রী (উপদেষ্টা) নেই, বিরোধী দলে বসে আছেন বলে রাষ্ট্রপতিকে তার সম্মান থেকে বঞ্চিত করছেন। আপনাদের বক্তব্যে এই বিষয়টি বারবার উঠে আসছে।’
অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের দিনের স্মৃতিচারণ করে আমির খসরু বলেন, ‘যেদিন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ করা হয়েছিল, আমাদের বন্ধুরা (বর্তমান বিরোধী দল) সবাই সদলবলে সম্মুখ সারিতে উপস্থিত ছিলেন। আমরা তখন জায়গা না পেয়ে পেছনে বসেছিলাম। সুতরাং এখন এই ধরনের মন্তব্য মানায় না।’

ফেসবুকে ছড়িয়ে পড়া আর্জেন্টিনা সমর্থকদের সেনাবাহিনীর ধাওয়ার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। বাংলাদেশি ফ্যাক্টচেকিং ও ডিজিটাল মিডিয়া গবেষণা সংস্থা ডিসমিসল্যাব এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির যাচাইয়ে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি বাস্তব ঘটনার নয়, বরং ডিজিটালভাবে নির্মিত বা সম
৮ ঘণ্টা আগে
আগের পোশাকে ফেরার অনুমোদন দিয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ বাহিনীর সদর দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সকল মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের এবং সকল পুলিশের প্যান্টের রঙ হবে খাকি।
৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’
১১ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝ
১১ ঘণ্টা আগে