রাষ্ট্রপতি পরিবর্তন করতে না পারা সরকারের দেউলিয়াত্ব: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেছেন, ‘গাধাকে দিয়ে হাল চাষ করিয়ে এর মধ্যে কোনো বাহাদুরি নেই। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না।’

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম এমন মন্তব্য করেন। তিনি একই সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ‘দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর’ অভিহিত করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটা আলোচনা কয়েকবার এসেছে যে এই রাষ্ট্রপতির অধীনে আমরা কেন শপথ নিয়েছি। সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে দুইটা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে এগোতাম, আজকে তারা এখানে বসতে পারতেন কি না, সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম। আমরা শপথ নিয়েছিলাম।’

‘কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে ২০২৪ সালেই কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময়ে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজেই এ কথা বলেছিলেন,’ বলেন বিরোধী দলীয় চিফ হুইপ।

বর্তমান নির্বাচিত সরকার চাইলেই রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। সরকারি দলের সদস্যদের অনেকে গৌরবের সাথে বলেছেন, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন, সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছেন।’

নাহিদ ইসলাম বলেন, ‘এই অধিবেশনের পুরোটা সময় জুড়ে আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, বাহাত্তরের সংবিধান নিয়ে অনেক কথা বলেছি। একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কয়েকজন মাননীয় সংসদ সদস্য বাহাত্তরের সংবিধানকে একাত্তরের সাথে মিলিয়েছেন।’

‘আমার জানা নেই, আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছেন। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছিল। তারা বাহাত্তরের সংবিধানকে একাত্তরের ফসল হিসেবে, একাত্তর চেতনার সাথে মিলিয়েছিল। বাহাত্তরের মূলনীতিকে একাত্তরের মূলনীতি বলে একাত্তরের আদর্শ হিসেবে প্রচার করেছে। আমরা তো সেটার বিরোধিতা করেছি সবসময়। বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছেন,’ যোগ করেন তিনি।

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে
Advertisement