ঢাবি প্রতিনিধি

ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীসহ দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সর্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে। ১২ মিনিট পরেই এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহত ও দগ্ধদের মধ্যে রয়েছে— শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) ও সামিয়া।
এ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তৌফিক হোসাইনের শরীরের বেশির ভাগ অংশ দগ্ধ হয়েছে। বার্ন ইনস্টিউটে তার মা বলেন, সকাল ৭টায় ভাত খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যান তিনি। ছেলেকে স্কুলে দিয়ে পাশেই অপেক্ষা করছিলেন। দুর্ঘটনার কথা শুনে ছুটে যান স্কুলের গেটে। এ সময় পোড়া শরীর নিয়ে বের হয়ে এসে মাকে জড়িয়ে ধরে তৌফিক।
কেবল তৌফিক নয়, বিমান বিধ্বস্তে আহত ও দগ্ধ অন্যদের স্বজনরাও ভিড় জমিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সর্জারি ইনস্টিটিউটে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। সন্তানকে স্কুলে পাঠিয়ে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনতে হবে— এ কথা তারা ভাবতেই পারছেন না।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের ওখানে ভর্তি শিক্ষার্থীদের অন্তত ২০ জনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের মধ্যে কতজনকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলা যাবে, তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা।
এর মধ্যে বিকেল পৌনে ৪টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ অন্যরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সর্জারি ইনস্টিটিউটে রোগীদের দেখতে যান।
আইন উপদেষ্ট সাংবাদিকদের বলেন, কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। আহত ও দগ্ধদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৮ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে