হামলা মোটরসাইকেল থেকে, ২ হামলাকারী ছিলেন হাদির জনসংযোগেও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাদিকে গুলির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছে দ্য ডিসেন্ট।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় হামলাকারী ছিলেন দুজন। মোটরসাইকেলে করে তারা হাদির ওপর হামলা করেন। এ ঘটনার সময় ওই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হামলাকারীরা হাদির সঙ্গে জনসংযোগেও অংশ নিয়েছিলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত কয়েক দিন ধরে তিনি নির্বাচন সামনে রেখে জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে মাথা থেকে গুলি বের করে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট পুলিশের কাছ থেকে পাওয়া সিসি ক্যামেরার ফুটেজ এবং ওসমান হাদীর জনসংযোগ টিমের কাছ থেকে পাওয়া দুটি ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, বাইক থেকে গুলি করা দুই ব্যক্তি এ দিন দুপুরে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদির সঙ্গেই জনসংযোগে অংশ নিয়েছিল।

ওই দুই ব্যক্তির মধ্যে একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি ও আকাশি রঙের প্যান্ট, কালো মাস্ক ও গলায় চাদর। আরেকজনের গায়ে ছিল কালো ব্লেজার, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা। হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়ার সময় দুজনের মুখেই ছিল মাস্ক।

হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের হুবহু মিল পাওয়া গেছে সিসি ক্যামেরার ফুটেজে। গুলি করা ব্যক্তিদের চিহ্নিত করতে হাদির জনসংযোগের আরও ছবি ও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

এদিকে হাদির সহকর্মী মিসবা গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কালভার্ট রোড দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে দুজন হাদিকে গুলি করে। হাদির কানের বাম পাশে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মিসবা বলেন, গুলি লাগার পর আমরা হাদিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম

ভারতের মণিপুর রাজ্যে প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ ইস্যুতে জাতীয় সংসদে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, 'আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।'

২ ঘণ্টা আগে

কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে রিট ব্যারিস্টার সুমনের

কারাগারে থাকা অবস্থায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

২ ঘণ্টা আগে

শাপলা চত্বর হত্যাকাণ্ডে সম্পৃক্ততা, আসামি হচ্ছেন সাবেক আইজিপি মামুন

চিফ প্রসিকিউটর বলেন, ‘মামলায় আসলে কারা আসামি হতে যাচ্ছেন, তা এখনই প্রকাশ করতে পারছি না। তবে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা পাচ্ছি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণ প্রতিবেদন পাব বলে আমরা আশাবাদী। এ নিয়ে কাজ করছে তদন্ত সংস্থা।’

৩ ঘণ্টা আগে

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

৪ ঘণ্টা আগে