কেরানীগঞ্জে পুড়ে যাওয়া কারখানায় আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৯: ৫৭

কেরানীগঞ্জের কদমতলীতে অগ্নিকাণ্ডের শিকার গ্যাস লাইটার তৈরির কারখানাটিতে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকেলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর গণমাধ্যমকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, পুড়ে যাওয়া কারখানা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা গেলেও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নিহত পাঁচজনই কারখানাটিতে কর্মরত ছিল বলেই প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে কোনো নারী বা শিশু রয়েছেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লাইটার তৈরির কারখানায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। এই দুর্ঘটনায় কারখানাটির মালিকপক্ষের গাফিলতি ছিল বলেও মনে করে ফায়ার সার্ভিস।

শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের খবর পেয়ে দুর্ঘটনাস্থল কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন দল। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণআকাঙ্ক্ষার বাস্তবতায়ন না হলে জনগণ এই সংসদকেও প্রত্যাখ্যান করবে

শনিবার (৪ এপ্রিল) যুব বাঙালির কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ সব কথা বলা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় সংগঠক অপু, তানসেন, অয়ন আমান, রায়হান তানভীর, ইউসুফ সরকার রুজেল, বাঁধন ফাহাদ, ওয়ালিদ হাসান ভুবন, সৈয়দ স্বাধীন, মোহাম্মদ আলী পারভেজ, কাজী কাওছার, সিয়াম, হৃদয়, রেদওয়ান,

১৩ ঘণ্টা আগে

১৬ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন

১৪ ঘণ্টা আগে

যারা প্রশ্নবিদ্ধ, তারা নিজেদের শোধরান: ডেপুটি স্পিকার

তিনি বলেন, ‘দুর্গাপুরে এই মহিলা কলেজ একমাত্র কলেজ, যা পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দাতেও নেই। এই কলেজটি যদি আমরা সমৃদ্ধ করতে পারতাম, তাহলে আমাদের অনেক ছাত্রীকে নেত্রকোনায় যেতে হতো না, অনেক ছাত্রীকে ময়মনসিংহে যেতে হতো না। কেন যাচ্ছে? আমার-আপনার কারণেই যাচ্ছে। এখানে এসে পড়ানোর যে পরিবেশটা পাওয়ার কথা বা

১৫ ঘণ্টা আগে

২০ জেলার ৩০ এলাকা হামের ‘হটস্পট’, রোববার শুরু টিকাদান

এসব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ২১ মে তথা পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে