প্রতিবেদক, রাজনীতি ডটকম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানী আপিয়ায় যাচ্ছেন। শনিবার (১৯ অক্টোবর) রাতে তিনি ঢাকা থেকে আপিয়ার উদ্দেশে রওনা দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।
কামরুল ইসলাম জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সামোয়া যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। শনিবার রাতে রওনা হচ্ছেন তিনি। আগামী ২৯ অক্টোবর তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কমনওয়েলথ হেড অব গভর্নমেন্টস মিটিং হবে সামোয়াতে। সেখানে প্রধান উপদেষ্টা যাবেন না। মন্ত্রীপর্যায় ও হেড অব গভর্নমেন্টের মিটিংয়ের যে অংশ রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। কমনওয়েলথ নিয়ে কতগুলো সেট ইস্যু আছে, সেগুলোতে আমাদের অবস্থান একই।
আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন যোগ দেওয়ার ফাঁকে তৌহিদ হোসেন বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
৫ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগে
অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৬ ঘণ্টা আগে
এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।
৭ ঘণ্টা আগে