প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের পর ঢাকার বিভিন্ন থানায় অনেক মামলা হয়েছে। এসব মামলায় বাদী ইচ্ছে করে অনেককে আসামি করেছেন। এসব গণমামলান গণআসামি থাকবে না। তদন্ত শেষে নির্দিষ্ট ঘটনায় যেসব আসামির নাম আসবে ঠিক তাদের নাম মামলায় থাকবে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গণমামলায় গণআসামি থাকবে না। যেসব বাদী মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হবে। মামলা অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জুলাই আগস্টের ঘটনায় যেসব সাংবাদিকদের মামলায় আসামি করা হয়েছে তদন্তে তারাও বাদ পড়বেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে পুলিশের ভূমিকা সঠিক ছিল না। এত লোকের মৃত্যু হওয়ার কথা না। ভারী অস্ত্র ব্যবহার করা ঠিক হয়নি। মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য কিছু পুলিশ সদস্য জড়িত বলে স্বীকার করেন তিনি। ৫ আগস্টের পর পুলিশ নেতৃত্ব শূন্য হয়ে যায়। ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়ে যায় অন্য পুলিশ সদস্যরা।
ঢাকা শহরে সাত শতাংশ সড়ক রয়েছে জানিয়েছে তিনি বলেন, বিশ্বের সেরা বিশেষজ্ঞ আনলেও যানজট নিরসন করা সম্ভব নয় এত কম সড়কে। তারপরও ট্রাফিক পুলিশ যানজট নিরসনে পরিশ্রম করে যাচ্ছে।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবদুল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্য আলী আজম ও শেখ কালিমউল্যাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইসি সদস্যরা ক্র্যাবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে কমিশনারের সঙ্গে।

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।
৮ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন
৮ ঘণ্টা আগে
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।
৯ ঘণ্টা আগে