প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আগামীকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪।
এ উপলক্ষে সোমবার দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যা ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বাংলাদেশ পুলিশের আইজি মো. ময়নুল ইসলাম।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের মাধ্যমে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান, সড়ক পরিবহন আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি, দর্শনীয় স্থানে ব্যানার স্থাপন, ট্রাফিক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া, শ্রমিক ও বাস মালিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আলোচনা হবে। রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বিএনসিসি সদস্য ও বিভিন্ন ছাত্র সংগঠন এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দিতে গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পেপার স্প্রে নিক্ষেপের মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
৩ ঘণ্টা আগে
অভিযানের সময় সরকারি দায়িত্ব ফেলে রেখে এসে সেখানে সেখানে প্রাইভেট প্র্যাকটিস করতে দেখা যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে। এ ঘটনায় তার নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
এ নির্বাচনে ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার কার্যালয়েই মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ।
৫ ঘণ্টা আগে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
৫ ঘণ্টা আগে