খাদ্য সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে রোহিঙ্গারা: গুতেরেস

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউইএফপি) খাদ্য সহায়তা কমে অর্ধেক যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই জনগোষ্ঠীর জন্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় ১৮ নম্বর রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গুতেরেস বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা আরও বাড়াতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গারা দেশে ফিরে যেতে চায়। এটি তাদের অধিকার, তারা বঞ্চনার শিকার। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি এখনো শান্ত নয়। তাদের এ বিষয়ে আরও কাজ করতে হবে।

রোহিঙ্গাদের ফুড রেশন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন বলেও জানান জাতিসংঘ মহাসচিব।

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শোনেন ও তাদের সঙ্গে কথা বলেন। ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পের কালচারাল সেন্টার পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। সেখানে রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র ও কারুপণ্য দেখেন তিনি। রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গেও কথা বলেন।

শুক্রবার দুপুর ১টার দিকে কক্সবাজার পৌঁঝান গুতেরেস। ঢাকা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে একই বিমানে করে তিনি কক্সবাজার যানর কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৭ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

২০ ঘণ্টা আগে

সাবেক ২ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে অভিযোগ দাখিল করে।

২০ ঘণ্টা আগে