বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে টহলরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার সঙ্গে থাকা আরেক সঙ্গী গুরুতর আহত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা মাদক আটক করতে যাচ্ছিলেন।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানিয়েছেন, মঙ্গলবার (১১ মার্চ) রাতে দুর্ঘটনাটি ঘটেছে বারোপোতা পুটখালি সড়কের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট থেকে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রিজ এলাকায়।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হকের (৩৫) বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামে। গুরুতর আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন (৪৫)। তার বাড়ি ঝালকাঠি জেলা সদরের মোরাসাত গ্রামে।
পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ জানান, হতাহতের শিকার দুজনই খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিওপিতে দায়িত্বরত ছিলেন। দেলোয়ার হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, পুটখালী বিওপির মসজিদ বাড়ি বিজিবি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেলে করে বারোপোতা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আহমদ ব্রিজ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় বিজিবি সদস্যরা মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের একজনকে আমরা মৃত পেয়েছিলাম। আরেকজন গুরুতর আহত ছিলেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের জানুয়ারিতে মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে জহিরুল ইসলামের সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে বিভিন্ন অজুহাতে তাকে অফিসে ডেকে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নিজের সাবেক স্ত্রীকে তালাক দিয়ে ওই নারীকে বিয়ে করার আশ্বাস ও প্রতিশ্রুতি দেন।
২ ঘণ্টা আগে
সংগঠনটির দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ১৩ টাকা ৯৬ পয়সা করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাতে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়া বন
২ ঘণ্টা আগে
উপজেলা প্রশাসন ও কেন্দ্র সূত্রে জানা যায়, ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে পাঁচজন পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার অভিযোগ ওঠে শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে কেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হয় উপজেলা
৩ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই রয়েছে।
৫ ঘণ্টা আগে