প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির সময় যে বাইক ব্যবহার করা হয়েছে সেটির চালক আলমগীরের ২ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। আটকরা হলেন মো. মিলন ও হাবিবুর রহমান হাবিব।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর অদূরে হেমায়েতপুরের জাদুর চর থেকে তাদের আটক করা হয়েছে বলে ডিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্রগুলো বলছে, কিলিং মিশনে অংশ নেওয়া বাইকচালক আলমগীরের খুবই ঘনিষ্ঠ সহযোগী এ দুজন। ঘটনার দিন আলমগীর ও আটক দুজনের মধ্যে সব মিলিয়ে শতাধীকবার ফোনে কথা হয়েছে।
সূত্রমতে, বাইকচালক আলমগীরের ফোন থেকে মিলনের ফোনে ৭৪ বার যোগাযোগের তথ্য মিলেছে ৷ অপরদিকে হাবিবের ফোনে আলমগীরের ফোনে যোগাযোগ হয়েছে ৫২ বার।
এদিকে ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেইসঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়।
রোববার সন্দেহভাজন হিসেবে তাকে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-২-এর পক্ষ থেকে জানানো হয়, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই হান্নান হাদিকে গুলিবর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত, যাকে খুঁজছে পুলিশ।
র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, হাদিকে গুলি করার সময়ে যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল, সেটির মালিক আব্দুল হান্নান। ভিডিও ফুটেজ থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।
র্যাব অধিনায়ক বলেন, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার বলছেন, বাইকটি তিনি বিক্রি করে দিয়েছে, আবার বলছে সেটি গ্যারেজে ছিল। তবে এরপক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি।
এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন, ফয়সাল তার পূর্বপরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুর্নিদিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন ইন্টারনেটের মাধ্যমে (অনলাইন) পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
যুগ্ম সচিব আরও জানান, ৩০ মার্চ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে, যা দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা মেটানো সম্ভব। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব নুরজাহান খানম।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানান। তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই তারা অপ্রত্যাশিতভাবে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক সাক্ষাৎ পান।
৩ ঘণ্টা আগে