নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-আতিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার শুনানির জন্য তাদের আদালতে হাজির করা হয়। এরপর কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা করেন মামলার তদন্ত কর্মকর্তারা। পরে এসব মামলার শুনানি হয়। প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর শুনানি করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আর্থিক প্রতিষ্ঠানে ঈদের ছুটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে পূর্বনির্ধারিত ছুটির সাথে ১৮ মার্চ এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৮ মার্চ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

৩ ঘণ্টা আগে

এক বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি আমিনুল ইসলাম

সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার এমডির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আমিনুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হলো।

৩ ঘণ্টা আগে

কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা, উসকানিসহ ৩ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ।

৩ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ সময় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

৪ ঘণ্টা আগে