প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মা-মেয়ের জোড়াখুনের ঘটনায় জড়িত সেই গৃহকর্মীকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ১৪ তলা আবাসিক ভবনের সপ্তম তলায় এই জোড়াখুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়া (১৫)। তাদের ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) মা ও মেয়ের মরদেহ তাদের নিজ এলাকা নাটোরে দাফন করা হয়েছে।
ভবনের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর এক নারী স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মোহাম্মদপুরে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যাকাণ্ডের ঘটনায় সেই গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মজুতের প্রবণতা পরিহার করলে জ্বালানির কোনো সংকট থাকবে না বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।
১ ঘণ্টা আগে
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ র
২ ঘণ্টা আগে
রাজধানীর ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দখলদার উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুরু হওয়া এই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় ব্যাপক উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দুই বন্ধুপ্রতীম দেশের ঐতিহাসিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে