৬ প্রশাসককে প্রধানমন্ত্রীর নির্দেশনা— গ্রিন ও ক্লিন সিটি চাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ০০
প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি ফাইল ছবি

দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকদের গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসকদের সৌজন্য সাক্ষাৎকালে তিনি মশক নিধন, বনায়ন কার্যক্রম জোরদার এবং নগর পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর (ডিএসসিসি) নতুন প্রশাসক আবদুস সালাম সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং স্থানীয় সরকার দীর্ঘদিন অকার্যকর ছিল। জনগণের সেবা নিশ্চিত না করে দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। সিটি করপোরেশনগুলোতে নাগরিক ভোগান্তি দূর করা, মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: ফ্ল্যাট মালিক সাখাওয়াতের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৫

১ ঘণ্টা আগে

নতুন কমিশন নয়, পিলখানা হত্যায় পুরনো কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও সুপারিশ বাস্তবায়নে নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের রিপোর্টই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেংয়ের অভিনন্দন

ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তিনি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

৩ ঘণ্টা আগে

পিলখানা ট্র্যাজেডি: শহিদ সেনাসদস্যদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে প্রাণ হারানো ৫৭ জন মেধাবী সেনাসদস্যসহ ৭৪ জন শহীদের স্মরণে আজ জাতি গভীর শোক পালন করছে।

৩ ঘণ্টা আগে