নরসিংদীতে দেয়াল ধসে দুজনের মৃত্যু, ভূমিকম্পে নিহত বেড়ে ৬

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভূমিকম্পের পর পুরান ঢাকার কবি নজরুল কলেজের শহিদ শামসুল আলম ছাত্রবাসের একটি রুমের ছাদে ফাটল দেখা গেছে। ছবি: রাজনীতি ডটকম

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাবতলীতে দেয়াল ধসে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়াল ছয়জনে। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে এর আগে ঢাকার বংশালে এক ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে প্রাণ হারিয়েছে এক শিশু।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, নরসিংদদীর মাধবদীতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, ভূমিকম্পে পলাশে মালিতা গ্রামে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন। এ ছাড়া নরসিংদীর গাবতলীতে বাসার ধসে পড়া দেয়ালে চাপা পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বংশালের কসাইটুলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারী নিহত হন। তারা হলেন— সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।

এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় ভূমিকম্পে একটি ভবনের দেয়াল ধসে ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের পর ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোতে হাসপাতালে আহত রোগীর চাপ বেড়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন, একই জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩ জন, নরসিংদী জেলা হাসপাতাল ৪৫ জন ও ১০০ শয্যা হাসপাতালে ১০ জন আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা শোক জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৪ ঘণ্টা আগে

মৃদু ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে, কাঁপল ঢাকাসহ আশপাশের এলাকা

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুরে।

৪ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে সমুদ্র-নদীবন্দরে সতর্কতা, দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা

৫ ঘণ্টা আগে

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৪ ঘণ্টা আগে