কোটা বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি ও কোটাবিরোধীদের ধিক্কারজনক স্লোগানের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

এ সময় আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগান দিতে থাকেন। মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আহ্বায়ক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা মেজবাহ হাসান, লিয়াকত হোসেন, রেজাউল করিম, আবুল বাশার ও মুক্তিযোদ্ধা প্রজন্মের লিয়াকত আলী ও হাবিবুর রহমান মুকুল বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘কোটা বাতিলের আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে মাঠে নেমেছে। বিএনপি-জামায়াত এই আন্দোলনে ঢুকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছে। এই অপশক্তিকে প্রতিহত করতে আবার মুক্তিযোদ্ধারা রাস্তায় নামবেন।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

১৭ ঘণ্টা আগে

১২ আগস্ট সূর্যগ্রহণ— কোথাও দেখা যাবে পূর্ণগ্রাস, কোথাও আংশিক

বিশ্বের কিছু অংশে আগামীকাল বুধবার (১২ আগস্ট) সূর্যগ্রহণ দেখা যাবে। কোথাও এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হিসেবে দেখা যাবে। পূর্ণগ্রাসের এই অবস্থা আড়াই মিনিটেরও কম সময় স্থায়ী হবে। আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।

১৭ ঘণ্টা আগে

‘পুরো সক্ষমতায় ফেরাতে’ ফের বন্ধ হবে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল

দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় টার্মিনালটির কার্যক্রম আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘এর একটি অংশ এখন চালু রয়েছে। তবে অন্য অংশটি এখনও পুরোপুরি সচল হয়নি। দ্বিতীয় অংশটি সচল করতে গেলে বর্তমানে চলমান অংশটিও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।’

১৭ ঘণ্টা আগে

শেয়ার কেলেঙ্কারি: সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে গেছে। আগামী ২৭ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

১৮ ঘণ্টা আগে