প্রতিবেদক, রাজনীতি ডটকম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটে দশটি সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়ের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় রয়েছে। এর একমাত্র কারণ নদীর প্রবাহ ধরে রাখতে হবে, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, নদীর প্রবাহ রক্ষ করা, নদীকে ধরে রাখা আমাদের দায়িত্ব। প্রতিটি নদী রক্ষা করব, এটা আমাদের বড় চ্যালেঞ্জ । নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করব।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার ঢাকায় ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনে বিআইডব্লিউটিএ অফিসার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিন এবং বিআইডব্লিউটিএ'র সিবিএ'র সভাপতি আবুল হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলোর প্রবাহ নিশ্চিত করার কথা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের নদীগুলোর নাব্যতা কমে গেছে, নদীগুলোর নাব্যতার ধরে রাখতে হবে। নদীর নাব্যতা ধরে রাখার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ২০০৮ সাল পর্যন্ত কোন সরকার একটি ড্রেজারও সংগ্রহ করেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গত তিন মেয়াদে ৩৮টি ড্রেজার সংগ্রহ করেছেন। আরও ৩৫টি ড্রেজার সংগ্রহের কাজ চলমান।
তিনি বলেন, কর্মকর্তাদের দায়িত্ব পালনে শপথ নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ করে অফিসার্স অ্যাসোসিয়েশনকে সামনে এগিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের ডায়নামিক ও স্মার্ট করার লক্ষ্যে অফিসার্স অ্যাসোসিয়েশনকে কাজ করতে হবে।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে