আ. লীগ, জাপা ও জি এম কাদেরকে কড়া বার্তা হাসনাতের

কুমিল্লা প্রতিনিধি

জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘তারা বলছে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নাকি দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে তারা এত বড় কথা বলার দুঃসাহস পায় কিভাবে? স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ আগস্টের পর আওয়ামী লীগ এবং তাদের দোসররা বাংলাদেশে প্রাসঙ্গিক না।’

শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, আপনারা আপস করতে পারেন রাজনৈতিক স্বার্থে; কিন্তু আমরা যারা রাজনৈতিক হিসাবের ঊর্ধ্বে রয়েছি, আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ফ্যাসিবাদের জন্য ছেড়ে দেব না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে জানিয়ে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্র, যত বাধাই আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধ থেকে চব্বিশ-পরবর্তী বাংলাদেশে মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র, বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কেউ যদি মাঠে না-ও থাকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠে থাকবে।’

প্রসঙ্গত, শনিবার একটি অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) বাদ দেওয়ার অভিযোগ করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। ৫০ শতাংশ মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুলিশকে সতর্কবার্তা দেওয়ার নেপথ্যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই: ডিবি প্রধান

রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশের ওপর হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সদস্যদের আরও সতর্ক থাকতে স্মরণ করিয়ে দিতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

৮ ঘণ্টা আগে

সীমান্ত বাণিজ্য ফের চালু করতে আগ্রহী মিয়ানমার

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান।

৯ ঘণ্টা আগে

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৯ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

১০ ঘণ্টা আগে