৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিনা উইকেটে ১০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সেখান থেকে ২৬ রানে নেই ৬ উইকেট। মীর হামজা এবং খুররম শেহজাদের বোলিং তোপে পড়ে টপ অর্ডার ভেঙে গেছে বাংলাদেশের। উইকেটের শুরুটা হয় জাকিরকে দিয়ে।

দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্যক্তিগত ১ রান করে। আবারো খুররমের উইকেট। ইনিংসের অষ্টম ওভারে ২৩ বলে ১০ রান করা সাদমান ইসলামকে বোল্ড করেন তিনি। একই ওভারে শান্তকেও ফিরিয়েছেন খুররম।

খুররমের তিন উইকেটের পর ইনিংসের নবম ওভারের প্রথম বলে মুমিনুলকে মোহাম্মদ আলীর ক্যাচ বানান মীর হামজা। এর পর মীর হামজার বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন আগের ম্যাচে সেঞ্চুরি করা মুশফিক। পরের ওভারে এলবিড্লুর ফাঁদে ফেলে সাকিব আল হাসানকে ফেরান খুররম।

খুররম ও হামজার বোলিং তোপে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জেগেছে বাংলাদেশের। ফলো অন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৭৫ রান। খুররম নিয়েছেন ৪ উইকেট, মীর হামজা নিয়েছেন ২ উইকেট।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা স্পিকারের

তেহরানের গ্রান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে নিহত আলি খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে সই করেন।

৬ ঘণ্টা আগে

তিন বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি-স্বাভাবিক অবসর

এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সৈয়দ ফাতেমী আহমেদ রুমী, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান

১৭ ঘণ্টা আগে

আদাবরে বিএনপি নেতা হত্যা: বাবা-দুই ছেলেসহ আটক আরও ৬

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেলে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম চারজনকে আটকের তথ্য জানান। পরে সন্ধ্যায় আরও দুজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব-২। এ নিয়ে এই ঘটনায় মোট নয়জনকে আটক করা হলো।

২০ ঘণ্টা আগে

বাংলাদেশের বিভিন্ন স্থানে কালেমা খচিত পতাকা মিছিল, নেপথ্যে কী?

বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে এমন মিছিল কিংবা পতাকা টানানোর ঘটনা যে শুধু মাদারীপুরেই হয়েছে তা নয়, বরং ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় সাম্প্রতিক দিনগুলোতে এরকম মিছিল-সমাবেশ চোখে পড়েছে।

২০ ঘণ্টা আগে