প্রতিবেদক, রাজনীতি ডটকম

অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমশন (দুদক)। এই ফাউন্ডেশনের বিরুদ্ধে ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানিয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দুদক কর্মকর্তারা সূচনা ফাউন্ডেশনে অভিযান শুরু করেছেন।
আকতারুল ইসলাম বলেন, সহকারী পরিচালক মো. নওশাদের নেতৃত্বে দুদক এনফোর্সমেন্টের একটি দল রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করছে।
মানসিক ও স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্তদের নিয়ে কাজ করতে ২০১৪ সালে স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে সূচনা ফাউন্ডেশন। এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক পরিচালক। তবে অভিযোগ রয়েছে, যোগ্যতা না থাকা সত্ত্বেও শেখ হাসিনা তার ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়েকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিলেন।
পুতুলের বিরুদ্ধে এমন অভিযোগ অনুসন্ধান করছে দুদক। সম্প্রতি পূর্বাচলে ১০ কাঠা প্লট জালিয়াতি ঘটনাতেও সংস্থাটি তার বিরুদ্ধে মামলা করেছে। অন্যদিকে পুতুলের সূচনা ফাউন্ডেশনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও খতিয়ে দেখছে।
দুদক সূত্র বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর অবৈধ প্রভাব খাটিয়ে সূচন ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নিয়েছিলেন পুতুল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে ফাউন্ডেশনের বিরুদ্ধে।
এসব অভিযোগের মধ্যেই গত নভেম্বরে সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৪ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
১৫ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
১৫ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
১৬ ঘণ্টা আগে