প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। সন্ত্রাসীরা কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মিডিয়াকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে কাজ করছি। নির্বাচনে সাংবাদিকদের দায়িত্ব পালনেও পুলিশ সহযোগিতা করবে। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য আসলে আমরা তৈরি হচ্ছি। আমাদের এখনকার সব কর্মকাণ্ড নির্বাচন ঘিরে। কারণ, নির্বাচন এমন একটা দায়িত্ব, যার ওপরে দেশ ও জাতির ভবিষ্যৎ এবং ভাগ্য নির্ভর করছে। আমরা এ নির্বাচন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।’
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে নির্ধারিতদের পাঁচটি লোকেশনে চলমান নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, খুলনা বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাষণে তিনি দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে দল-মত নির্বিশেষে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
৩ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। অধিবেশনের কার্যক্রম শুরু করেন সংসদ সচিবালায়ের সচিব কানিজ মাওলা। সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু
৩ ঘণ্টা আগে
যদিও স্পিকার হিসেবে কাকে বিএনপি চূড়ান্ত করা হবে তা অধিবেশন শুরুর আগেও জানায়নি বিএনপি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মুক্তিযোদ্ধামন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ও ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর নাম আলোচনায় ছিলো।
৩ ঘণ্টা আগে