ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে কথিত 'ইসরায়েলি সার্বভৌমত্ব' আরোপ করতে ইসরায়েলি সংসদ নেসেটে সম্প্রতি গৃহীত খসড়া আইনের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানিয়েছে। এর আগে বুধবার (২২ অক্টোবর) নেসেটে ২৫-২৪ ভোটে ওই বিল পাস হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই— বিবৃতিতে এটিও স্পষ্ট করে পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালত গত বুধবার এক পরামর্শমূলক অভিমতে বলেছে, ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইনগুলো মেনে চলতে হবে, যার মধ্যে বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষুধা ব্যবহার করা যুদ্ধাস্ত্র হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের এ অভিমতকে স্বাগত জানিয়েছে ঢাকা।

বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সাল-পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

৯ ঘণ্টা আগে

যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের সব পেট্রোল পাম্প

সংগঠনটির দাবি, জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন কার্যত উপেক্ষা করছে। পাম্পগুলোতে তেল বিক্রির সময় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বিশৃঙ্খলা বাড়ছে। পাম্প মালিকরা জানান, গত ঈদের আগের দিন একটি পাম্পে ১০ হাজার ৫০০ লিটার পেট্রোল ও সমপরিমাণ অকটেন মজুদ থাকলেও

১০ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে অবৈধ স্থাপনা থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনা, হতাহতদের প্রতি গভীর শোক প্রধানমন্ত্রীর

কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি ফেনী, হবিগঞ্জ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় উদ্বেগ ও নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন।

১ দিন আগে