প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের মে মাসে মোট ২৪৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৬২ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে। আর ধর্ষণের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন একজন।
রোববার (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মে মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ২৩ জন নারী। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন, এরমধ্যে একজন আত্মহত্যা করেছেন। গত মাসে নারী পাচারের ঘটনা ঘটেছে দুইটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুইজন, এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গেল মাসে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৫ জন, দুইজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আরো ১১ জন নারী।
মহিলা পরিষদ আরো জানায়, গত মাসে পারিবারিক সহিংতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি।
বিভিন্ন কারণে ৭ জন কন্যা শিশুসহ ৪৬ জন নারীকে হত্যা করা হয়েছে। এছাড়াও চারজনকে হত্যাচেষ্টা করা হয়েছে।
এ ছাড়া, ২২ নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যার ঘটনা ঘটেছে ২০ টি। এরমধ্যে ১ জন কন্যা আত্মহত্যার প্ররোচণার শিকার হয়েছে। ৩ কন্যা শিশুসহ ৪ নারীকে অপহরণ করা হয়েছে।
উল্লেখ্য, দেশের ১৬ টি পত্রিকায প্রকাশি সংবাদের ভিত্তিতে এই জরিপ করেছে মহিলা পরিষদ।

পুলিশের পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও। এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ আগস্ট পালন করা হবে ঈদে মিলাদুন্নবি। বাংলাদেশে দিনটি সরকারি ছুটি।
১ দিন আগে
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১ অক্টোবর পর্যন্ত প্রথম ধাপের আবেদন গ্রহণ শুরুর প্রস্তাব করা হয়েছে।
১ দিন আগে