রানা প্লাজা ট্র্যাজেডি: দোষীদের শাস্তি দাবিতে আলোকচিত্র প্রদর্শনী

সাভার (ঢাকা) প্রতিনিধি
রানা প্লাজা ধসে শ্রমিক নিহতের ১১ বছরে আলোকচিত্র প্রদর্শনী। ছবি : সংগৃহীত

ঢাকার সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজার সামনে দোষীদের শাস্তি ও সম্মানজন ক্ষতিপূরণের দাবিতে ‌‘রানা প্লাজা হত্যাকাণ্ডের ১১ বছর : হাজারো প্রাণ ও স্বপ্নর গল্প’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ৯টায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে প্রদর্শনীর উদ্বোধন করেন আহত শ্রমিক জেসমিন। রানা প্লাজা হত্যাকাণ্ডের ১১ বছর এবং হাজারো শ্রমিক নিহতের প্রতিবাদে এই আলোকচিত্র প্রদশর্নীর মধ্য দিয়ে ২ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

জেসমিন রানা প্লাজা ভবনে ২ দিন আটকা থেকে উদ্ধার হন। সভায় প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন আহত জেসমিন। বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রর সাভার শাখার সহভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, নিহত শ্রমিক আঁখি আক্তারের মা নাসিমা আক্তার, নিহত ফজলে রাব্বীর মা রাহেলা আক্তার, নিহত শাহীদার মা তাহেরা বেগম।

প্রদর্শনীতে মোট ৪ জন আলোকচিত্রীর কাজ এবং পোশাকশ্রমিকদের সন্তানদের মধ্যে ৭ জন আঁকিয়ের চিত্রকর্ম এবং জীবিত থাকা অবস্থায় স্টুডিওতে ২০ জন শ্রমিকের তোলা ছবি স্থান পেয়েছে। আলোকচিত্রীদের মধ্যে গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, আলোকচিত্রী এন্ড্রু বিরাজ, রাহুল তালুকদার ও শুভ্রকান্তি দাসের ছবি রয়েছে।

এ ছাড়া নিহত ও আহত পরিবারের কাছ থেকে গার্মেন্ট শ্রমিক সংহতির সংগৃহীত ছবি স্থান পায়। ৪ জন আলোকচিত্রীর ছবি এবং শ্রমিকের সন্তানদের আঁকা ছবি যেমন নির্মম সেই্ বাস্তবতাকে তুলে ধরেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৩ ঘণ্টা আগে

শেখ হাসিনা দেশে ফিরলে ‘তামাদি’ মওকুফের সুযোগ পাবেন না: প্রসিকিউশন

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, যারা পলাতক থাকে, তারা ফিরে এসে সবসময় একটা কথা বলে— তিনি প্রসিডিং সম্পর্কে জানতেন না। তারা বলতে পারেন, ‘যেহেতু আমার অগোচরে (বিচার) হয়েছে, অতএব আমি এই তামাদি মওকুফ চাই।’ শেখ হাসিনাসহ অন্য আসামিরা এ অজুহাত দিতে পারবেন না। কারণ তারা এ মামলা সম্পর্কে জানেন এবং

১৬ ঘণ্টা আগে

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিল কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের মধ্যে সম্মানি ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ঘণ্টা আগে

সরকারের বেসরকারিভাবে জ্বালানি আমদানির সিদ্ধান্তে শ্রমিক নেতাদের আস্থা

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, জ্বালানি খাতে শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা কমানোর উদ্যোগ, দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে গড়িমসি এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিকভাবে কাজ করা অভিজ্ঞ শ্রমিকদের নতুন নিয়োগে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানান তারা।

১৮ ঘণ্টা আগে