মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে মাকে ধর্ষণের অভিযোগ এনে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে চার ভাই।

আজ রোববার (৫ জুলাই) সকালে নগরীর একটি ভাড়া বাসায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দুপুরে নিহত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রাজিব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ঘটনাস্থলের এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নিহত রাজিব আহমেদ রুবেল প্রায় এক মাস আগে ময়মনসিংহ নগরীর ওই এলাকায় একটি বাসা ভাড়া নেন। সেই বাসায় তিনি তার চার বন্ধুকে নিয়ে একসঙ্গে থাকতেন, যারা পরস্পর আপন ভাই। গত শুক্রবার (৩ জুলাই) ওই চার ভাইয়ের মা তাদের বাসায় বেড়াতে এলে রুবেল তাকে একাকী পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার সময় চার ভাইয়ের কেউই বাসায় ছিলেন না।

শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মায়ের কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পেরে চরম ক্ষোভে ফেটে পড়েন চার ভাই। এর জের ধরে সকালে তারা রুবেলকে গলা কেটে হত্যা করেন।

এদিকে, ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, ‘গতকাল শনিবার এক নারী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আমরা প্রাথমিক তদন্তে যতদূর জানতে পেরেছি, ধর্ষণের খবর জানতে পেরে ওই নারীর চার ছেলে ক্ষুব্ধ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করেছে।’

আসাদুজ্জামান শাকিল বলেন, আজ দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

স্টেশনের প্রবেশ-বাহির পথ, অভ্যন্তরীণ দেয়ালের টাইলস, স্থায়ী জানালার গ্লাস স্থাপন এবং অভ্যন্তরীণ ও বাইরের অংশের রঙের কাজ চলছে। এছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টি প্রিকাস্ট সেগমেন্ট কাস্টিংয়ের কাজ শেষ হয়েছে।

৩ ঘণ্টা আগে

আ.লীগের করা আইনেই দলটি নিষিদ্ধ হতে পারে: প্রধান কৌঁসুলি

আমিনুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

৫ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত হাজারের বেশি

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯২৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৮ শিশু, আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৪ জন।

৬ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

রোবরার (৫ জুলাই) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

৭ ঘণ্টা আগে