ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন : পলক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা নিজেই তদারকি করছেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এর মাধ্যমে হজ্জের যাবতীয় কার্যক্রম সহজ ও সুন্দর হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সিংড়া কেন্দ্রীয় মসজিদে চলতি বছরে হজ্জ গমনেচ্ছু ব্যক্তিদের সম্মানে আয়োজিত হাজী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। আরাফাতি হাজী কল্যাণ সমিতি এ সমাবেশের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে গেছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তাবলীগ জামাতের জন্যে কাকরাইল মসজিদ প্রতিষ্ঠা এবং ইজতেমার জন্যে টঙ্গিতে জমি বরাদ্দ দিয়েছেন। বঙ্গবন্ধুর পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইসলামের কল্যাণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পলক বলেন, ‘বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুন্দর করতে সরকার ডিজিটাল হজ্জ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে। কোন হজ্জ যাত্রী যেন প্রতারিত না হন, সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোন কাজ করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

দেশের মানুষের কল্যাণ, সমৃদ্ধি এবং ইসলামী উম্মাহ্র ঐক্য কামনা করে হ্জ্জযাত্রীদের দোয়া করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী । এ সময় তিনি প্রায় ২শ’ হজ্জ গমনেচ্ছু যাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

আরাফাতি হাজী কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ও আরাফাতি হাজী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশীদ বক্তৃতা করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। গতকাল (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়।

১ দিন আগে

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১ দিন আগে

নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপনের কাজও শেষ হয়েছে। এতে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়ায়। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়।

১ দিন আগে

খুলনা-চট্টগ্রামসহ ৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১ দিন আগে