প্রতিবেদক, রাজনীতি ডটকম

দশ দিন পর সারাদেশের সকল থানায় সেবামূলক কার্যক্রম চালু করতে সক্ষম হয়েছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে সব থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি ও জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট তীব্র গণআন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে দেশের পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ে। সেদিন বেশিরভাগ থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রাণ যায় অনেক পুলিশ সদস্যের। জীবনের নিরাপত্তায় থানা ছেড়ে নিরাপদে আশ্রয়ে যান পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশবিহনী হয়ে পড়ে রাজধানীসহ সারা দেশের রাস্তাঘাট।
এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠন হলে পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে কর্মস্থল ছেড়ে থাকা পুলিশ সদস্যরা কাজে ফিরতে বেশকিছু দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে দাবি পূরণের আশ্বাস পান পুলিশ সদস্যরা। এরপর থেকে ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করেন পুলিশ সদস্যরা। এতদিন সড়কে শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও স্কাউটস সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ করলেও এখন সড়কে কাজ করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এসএসসির ফলাফল খারাপ হয়েছে কি না প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে। পরীক্ষায় ভালো করার প্রত্যাশা থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা আশানুরূপ ফল করতে পারে না। বোর্ডের ১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই ব্যবস্থা পরিবর্তন
৪ ঘণ্টা আগে
বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রত্যর্পণ প্রক্রিয়া ভারত ত্বরান্বিত করবে। একইসঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।
৫ ঘণ্টা আগে
প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো- রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।
৫ ঘণ্টা আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায
৫ ঘণ্টা আগে