জাতিসংঘ মহাসচিবের সফরকালে রোহিঙ্গাদের নিয়ে জরুরি পদক্ষেপের আহ্বান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কক্সবাজারের শামলাপুরের একটি রোহিঙ্গা ক্যাম্পে সন্তানদের খাবার দিচ্ছেন একজন রোহিঙ্গা মা। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া এমন রোহিঙ্গা নাগরিকদের মাসে সাড়ে ১২ ডলার খাদ্য সহায়তা দিয়ে আসছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, এপ্রিল থেকে এই সহায়তা কমে ৬ ডলারে নেমে আসছে। ছবি: ইউনিসেফ

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা শরণার্থী, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের তীব্র মানবিক সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করবার আহ্বান জানিয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ।

সংস্থাটি বলছে, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) রোহিঙ্গাদের মাসিক খাদ্য তহবিল বরাদ্দ কমিয়ে আনার সিদ্ধান্তে (১ এপ্রিল থেকে কার্যকর হবে) বাংলাদেশে অবস্থানরত ১০ লাখের বেশি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কঠিন হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অ্যাকশনএইড এ আহ্বান জানিয়েছে। এ দিন বিকেলেই চার দিনেই সফরে ঢাকা পৌঁছেছেন অ্যান্তোনিও গুতেরেস। সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন আগামীকাল শুক্রবার (১৪ মার্চ)। সন্ধ্যায় প্রধান উপদেষ্টাসহ লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারও করবেন।

এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে ডব্লিউএফপি। সংস্থাটি সম্প্রতি জানিয়েছে, তহবিল সংকটের কারণ রোহিঙ্গাদের একেকজনের জন্য মাসিক বরাদ্দ আগামী এপ্রিল থেকে তারা ৬ ডলারে নামিয়ে আনতে বাধ্য হচ্ছে, যা আগে ছিল সাড়ে ১২ ডলার।

ডব্লিউএফপির মতে, তহবিল সংকটের কারণে বরাদ্দ কমিয়ে অর্ধেকে আনার ফলে শরণার্থীদের জীবনধারণের ন্যূনতম সীমার নিচে ঠেলে দেবে, যা অপুষ্টি ও স্বাস্থ্য সংকটকে আরও বাড়িয়ে তুলবে।

খাদ্য সহায়তা বরাদ্দের এই মারাত্মক হ্রাসের কারণে নারী ও কিশোরীরা অসমভাবে ক্ষতিগ্রস্ত হবে। গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মা, কিশোরী ও শিশুরা এরই মধ্যে তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, যা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা ও মৃত্যুর হার বাড়িয়ে তুলতে পারে।

ডব্লিউএফপি আরও বলছে, খাদ্য ঘাটতির চাপ পারিবারিক সহিংসতা ও শোষণসহ জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়িয়ে তুলবে। এই চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে পর্যাপ্ত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) পরিষেবার বিঘ্নের আশঙ্কা। এতে নারী ও কিশোরীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।

অ্যাকশনএইড বিজ্ঞপ্তিতে বলছে, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খাদ্য রেশন কমানোর খবরে এরই মধ্যে রোহিঙ্গা শিবিরে অস্থিরতা তৈরি হয়েছে এবং এতে অপরাধ প্রবণতা বেড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রবণতা নারী ও কিশোরীদের বিপদ আরও বাড়িয়ে তুলবে। কারণ তারা প্রায়ই এ ধরনের অস্থিতিশীলতার শিকার সবচেয়ে বেশি হয়ে থাকেন।

অ্যাকশনএইডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের তহবিল ঘাটতি মোকাবিলায় ব্যর্থতার কারণে মানবিক সংস্থাগুলোকে শরণার্থীদের ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খেতে বাধ্য করেছে। এ পরিস্থিতিতে সংস্থাটি অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছে।

অ্যাকশনএইড বলছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ খাদ্য রেশন পুনরুদ্ধার করতে এবং নারী ও কিশোরীদের অগ্রাধিকার দিয়ে জেন্ডার-সংবেদনশীল সহায়তা নিশ্চিত করতে জরুরি তহবিল প্রদানের আহ্বান জানাই। এ ছাড়া রোহিঙ্গা সংকটের মূল কারণগুলো মোকাবিলায় টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসন পরিকল্পনাসহ দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করতে হবে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট এড়িয়ে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে অ্যাকশনএইড আরও বলছে, জাতিসংঘের মহাসচিব যখন এ সংকটের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করছেন, তখন আমরা ১০ লাখেরও বেশি শরণার্থীর, বিশেষ করে নারী ও কিশোরীদের জীবন ও মর্যাদা রক্ষায় দ্রুত এবং সহানুভূতিশীল পদক্ষেপের আহ্বান জানাই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব

৮ ঘণ্টা আগে

বিকাশ-রকেট-নগদের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি নয়: হাইকোর্টের রুল

রুলে জানতে চাওয়া হয়েছে, বিকাশ, রকেট ও নগদের আরোপিত স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ কেন বেআইনি, অসাংবিধানিক এবং বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রবিধানমালা, ২০২২-এর পরিপন্থি ঘোষণা করা হবে না।

১৮ ঘণ্টা আগে

গণঅভ্যুত্থানের চেতনার উলটো দিকে যাত্রার প্রচেষ্টা চলছে: আনু মুহাম্মদ

২০২৪ সালে জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছিল, সেটাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে উলটো দিকে যাত্রার ভয়াবহ প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের অর্জন যেভাবে জনগণের হাতছাড়া হয়ে গিয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হচ্ছে।

১৯ ঘণ্টা আগে

২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দেওয়ার অভিযোগ জমা দেওয়া হয়েছে।

১ দিন আগে