কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৪: ১৮
কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় দুর্ঘটনার মুহূর্ত। এই দুর্ঘটনায় এক পর্যটক মারা যান। ছবি: ভিডিও থেকে নেওয়া

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেইলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং অ্যাডভেঞ্চার পর্যটনের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা কাঠামো প্রণয়নের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা পর্যটকদের নিরাপত্তায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অভিযোগ করা হয়, কক্সবাজারে কোনো প্রকার মানসম্মত যন্ত্রপাতি, প্রশিক্ষিত অপারেটর বা প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই একাধিক বেসরকারি প্রতিষ্ঠান প্যারাসেইলিং পরিচালনা করছে। দুর্ঘটনার পর প্রশাসনের বক্তব্যেই স্পষ্ট হয়েছে যে ওই প্রতিষ্ঠানের কোনো অনুমোদন ছিল না এবং দায়িত্বপ্রাপ্ত ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের অগোচরেই তা চলছিল।

পরিস্থিতি মোকাবিলায় লিগ্যাল নোটিশে ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে। যার মধ্যে রয়েছে—অবিলম্বে ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বন্ধ ও অপারেটরদের লাইসেন্স যাচাই করা, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং নিহত পর্যটকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, দরিয়ানগরের ওই প্যারাসেলিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জনসমক্ষে প্রকাশ করা এবং ভবিষ্যতে অ্যাডভেঞ্চার পর্যটনে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা প্রণয়ন ও তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।

নোটিশে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আইনজীবী নিশাত ফারজানা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিপজ্জনক ৮ বিদেশী ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

২ ঘণ্টা আগে

জবিতে সেমিনার ঘিরে ছাত্রদল ও শিবির সমর্থিত জকসুর সংঘর্ষ

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও পরে শহীদ মিনার এলাকায় দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারি হয়।

৩ ঘণ্টা আগে

২ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ: ৬ আসামির আমৃত্যু কারাদণ্ড

দণ্ডপ্রাপ্তরা হলেন— রাহুল (২৩), মো. ডায়মন্ড (২০), আফসার উদ্দিন অনিম (২২), পারভেজ হক পলাশ (২৫), মিনহাজ ওরফে মিনহাজ আবেদীন (২১) এবং মিনহাজ ওরফে বাবু ওরফে মিনহাজ বাবু (২৪)।

৪ ঘণ্টা আগে

এক বছরের মধ্যেই জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, "আইন অনুযায়ীই বর্তমানে পলাতক আসামিদের বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে। তবে পলাতকদের গ্রেপ্তার না করা পর্যন্ত আদালতের দেওয়া রায় কার্যকর করার সুযোগ নেই। এ ছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানাসংক্রান্ত নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হচ্ছে।"

৫ ঘণ্টা আগে