ডেস্ক, রাজনীতি ডটকম

‘রোকেয়া চেয়ার’ নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অনারারি প্রফেসর ড. নাজমুন্নেসা মাহতাব। তিনি রোকেয়া চেয়ারের গবেষক হিসেবে আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ‘রোকেয়া চেয়ার’ নির্বাচন কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (১৪ জানুয়ারি) ইউজিসি ভবনে এ সভা হয়।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. আবু তাহের, প্রফেসর ড. হাসিনা খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রফেসর আলমগীর বলেন, মহীয়সী বেগম রোকেয়ার হাত ধরে দেশে নারী জাগরণে সূচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। নারীর নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ করেছে।
‘রোকেয়া চেয়ার’ প্রফেসর নাজমুন্নেসা মাহতাব নারীর ক্ষমতায়ন ও নারী উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণে তাদেরকে অনুপ্রাণিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বিশ্ববিদ্যালয়সমূহ থেকে একজন সিনিয়র প্রফেসরকে ‘রোকেয়া চেয়ার’ পদে মনোনয়ন দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ‘রোকেয়া চেয়ার’ পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সিলেকশন গ্রেড প্রফেসরের সর্বোচ্চ মাসিক বেতনের সমান সম্মানী ও অন্যান্য আর্থিক সুবিধাদি পাবেন।
নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়ন ও নারী সমাজের অগ্রগতির ক্ষেত্রে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকদের ‘রোকেয়া চেয়ার’ হিসেবে নির্বাচন করা হয়। ২০০৭ সালে ইউজিসি রোকেয়া চেয়ার প্রবর্তন করে। সংবাদ বিজ্ঞপ্তি

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে