প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেনী মডেল থানায় দায়ের করা ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন প্রকাশ মেজুকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রাম জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে ৪ আগস্ট বেলা ১১টায় ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ সমাবেশ চলছিল। ওই কর্মসূচিতে সরোয়ার জাহান মাসুদও ছিলেন। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ নেতা মেজুর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি করা হয়। এ সময় সরোয়ার জাহান মাসুদ গুলিবিদ্ধ হন। তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ আগস্ট মাসুদের মা বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৩৫ জনের নামে এবং অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় দাগনভূঞা উপজেলার আমিনুল্লাহ মাদ্রাসাসংলগ্ন সড়ক থেকে মাতুভূঞা ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন মেজুকে গ্রেপ্তার করে র্যাব। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে উড়োজাহাজটিতে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় কারিগরি ত্রুটি ধরা পড়ে।
৭ ঘণ্টা আগে
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৯ ঘণ্টা আগে
আমার বাবার গল্পটি তেমনই একটি গল্প। এই গল্প কোনো রূপকথা নয়। কোনো উপন্যাসের কল্পিত চরিত্রও নয়। এটি আমার বাবার জীবন থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাসের ইতিহাস।
১১ ঘণ্টা আগে
এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) নির্যাতনের তথ্য পাওয়ার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১১ ঘণ্টা আগে