ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ-পশ্চিম তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রবিবার সকালের এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১ (রিখটার স্কেলে)। তাইওয়ানের তাইনান শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর ডেকান হেরাল্ডেরর।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে, রোববার সকাল ৭টা ৩৮ মিনিটে তাইওয়ানের তাইনান শহরের কাছে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। নিকটবর্তী এলাকায় সুনামির কোনো সতর্কতাও জারি করা হয়নি।
গত এক সপ্তাহের মধ্যে এটা তাইওয়ানে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্প। এর আগে গত সপ্তাহে (২০ জানুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানায়, ওইদিন দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়।
ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ে। পাথর ও ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। ওই ভূমিকম্পে অন্তত ২৭ জন আহত হন।

গবেষণায় দেখা গেছে, পুরো উৎপাদন ব্যবস্থা অর্গানিক ফ্রি-রেঞ্জ হলে বছরে প্রায় ২৩ লাখ ১৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য (tCO2e) গ্রিনহাউস গ্যাস নির্গত হবে।
১৯ ঘণ্টা আগে
সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’
২০ ঘণ্টা আগে
কয়েকজন ব্যক্তির দায়ের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রায় দেন যে, সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাদের গ্রেপ্তার, শ্যোন অ্যারেস্ট বা কোনোভাবে হয়রানি করা যাবে না। একইসাথে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও নিপীড়ন করা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না
২০ ঘণ্টা আগে
একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে বলেছেন আদালত।
২০ ঘণ্টা আগে