রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকায় এ সময় সাময়িক যানজট তৈরি হয়।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা বলন, মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যাওয়ার পর ট্রাক চালক সেটিকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পুলিশকে ডাকা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এসএসির ফল জানতে আগের ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন নম্বর ১৬১৪০

এসএমএসে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬ লিখে ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

১২ ঘণ্টা আগে

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন— ইউএনওদের উদ্দেশে প্রধানমন্ত্রী

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সঙ্গে সরকারের সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আমরা আছি, কাল থাকব না। আসুন আমরা সবাই মিলে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যাওয়ার চেষ্টা করি। যেখানে সবাই একটু ভালো থাকবে।’

১৩ ঘণ্টা আগে

জ্বালানি তেল আমদানি নীতিমালায় নির্দিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেশের জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

২০২৭ সালের জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সেই সেশনজট থাকবে না: উপাচার্য

শনিবার (৮ আগস্ট) রাজধানীর সার্কিট হাউস রোডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে ‘গণমাধ্যম বিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ ঘণ্টা আগে