মুন্সীগঞ্জে সংঘর্ষে নিহত ২, অর্ধশত ৫০

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এর পাশাপাশি গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫০ জন। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ৫টি মোটরসাইকেল।

রবিবার সকাল ১০টা থেকে কোটা সংস্কার আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ রিপোর্ট লেখার সময় (বেলা সাড়ে ১১ টা) পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল। সংঘর্ষে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।

জানা গেছে, সকাল ১০ টার দিকে শহরের থানারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেশ কয়েকজন ছাত্রকে মারধর করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এরপর আন্দোলনকারীরা সেখানে পালটা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পরিস্থিতি সামাল দিতে থানারপুল এলাকায় পুলিশ অবস্থান নেয়। তবে এখনও উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল ২ জনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে অনেক আহত রোগী রয়েছেন, তাদের মাঝে অনেকে গুলিবিদ্ধ। হাসপাতালের ২ জনের মরদেহ রয়েছে।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুর ইসলাম জানান, উভয় পক্ষকে নিয়ন্ত্রনণ আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৭ শিক্ষকের মাদরাসায় ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল

স্থানীয়দের অভিযোগ, মাদরাসাটি প্রত্যন্ত চলনবিল অঞ্চলে ও উপজেলা সদর থেকে ৮/৯ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক শিক্ষক ভাঙ্গুড়া উপজেলা সদরে বসবাস করেন। ফলে মাদরাসায় শিক্ষকদের উপস্থিতি নিয়মিত নয়। এসব কারণে মাদরাসায় নেই কাঙ্ক্ষিত শিক্ষার্থীও। দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়ও ধারাবাহিকভাবে চলে আসছে।

১২ ঘণ্টা আগে

এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৯৮.২২% পরীক্ষার্থী

আগের বছরগুলোর মতো এ বছরের এসএসসি পরীক্ষাতেও ক্যাডেট কলেজগুলো ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবার ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৬১৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিল, যাদের সবাই পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৯৮ দশমিক ২২ শতাংশ।

১৩ ঘণ্টা আগে

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত— ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, এনটিআরসিএ চেয়ারম্যান তার সংস্থার কার্যক্রম সম্পর্কে সভাকে অবহিত করেন। পরে সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী এনটিআরসিএ যে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে গত ১১ বছর ধরে, সে কার্যক্রম বন্ধ থাকবে। এনটিআরসিএ কেবল ২০০৫ সালের মূল আইন অনুযায়ী নিবন্ধন ও প্রত্যয়নের কাজ ক

১৩ ঘণ্টা আগে

সব মামলায় জামিন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তিতে ‘বাধা নেই’

এক মাস পর সে মামলাতেও জামিন পেলেন সাবেক এই প্রধান বিচারপতি। ফলে তার মুক্তিতে বাধা নেই বললেও পুলিশ আবার নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন জানাবে কি না, তা নিয়ে সংশয় জানিয়েছেন আইনজীবীরা।

১৪ ঘণ্টা আগে